ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এল ৩২৯ কোটি ডলার

চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন (৩২৯ কোটি) ডলার রেমিট্যান্স পেয়েছে। এই পরিমাণ অর্থ দেশের ইতিহাসে এক মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের পূর্ববর্তী সর্বোচ্চ রেমিট্যান্স আয় হয়েছিল। 

আজ বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, "এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে দেশে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।" 

দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান উপদেষ্টা।