ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ইনটেক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

সূত্র অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সা, যা দিনের সর্বোচ্চ দরও ছিল।  দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, যার শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ০৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড , যার শেয়ারদর বেড়েছে ৮ টাকা বা ৭ দশমিক ৭২ শতাংশ।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মনো ফেব্রিক্স লিমিটেডের – ৭ দশমিক ৬৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের – ৭ দশমিক ১৪ শতাংশ, ই-জেনারেশন পিএলসির – ৭ দশমিক ১১ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের – ৬ দশমিক ৮৮ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের – ৬ দশমিক ৪৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের – ৫ দশমিক ৯১ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের – ৫ দশমিক ৮৩ শতাংশ শেয়র দর বৃদ্ধি পেয়েছে।