ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে বিআইএফসি বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকাঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, অ্যাপেক্স ফুডস লিমিটেড, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।